২৮ জুন ২০২১ সোমবার দুপুরে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২০-২০২১ অর্থ বছরে কোভিড-১৯ এর লকডাউন এর কারণে চলমান থাকায় দরিদ্র, দুঃস্থ, অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে ত্রান কার্যক্রম (জিআর) এর নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় ৭শ’৫০ জনকে নগদ ৫শ’ টাকা করে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন বাবুল, ওসি আবদুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।
সঞ্চালনায় ছিলেন বীরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মনিরুল ইসলাম মানিক।