ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিশ ঢেলে পঞ্চাশ লক্ষ টাকার মাছ নিধন,পুকুর ব্যবসায়ী ইমান উদ্দিন পথে বসার উপক্রম।ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়,উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিন তারুয়া গ্রামে পুকুর ব্যবসায়ী ইমান উদ্দিন এর পুকুরে বিষ প্রয়োগে মরে যাওয়া মাছ শতশত লোক যে যার ইছচ্ছামত কুড়িয়ে নিয়ে যাচ্ছে। যেন দেখার কেউ নেই।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পুকুর ব্যবসায়ী ইমান উদ্দিন বলেন,দক্ষিন তারুয়া চৌধুরী বাড়ির আজাদ ছৌধুরীর ছেলে মাসুদসহ এমরান,আজাদ,ফরহাদ,ওবায়দুল আমাকে ১৫/১৬দিন পুর্বে আমার সাথে বাড়িরর সীমানা নিয়ে কথাকাটি হয়।তখন তারা আমার পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলবে বলে হুমকি দেয়।তারায় গত রবিবার দিনগত রাতে আমার পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলে বলে অভিযোগ করেন। তিনি বলেন,আমার তিনশত শতকের পুকুরে থেলাপিয়া,সিলভারকাপ,পাঙ্গাসহসহ আরো দুই তিন প্রকারের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মাছ নিধন করে আমাকে একেবারে সর্বশান্ত করে দিয়েছে।।আমি এখন চোখেমুখে অন্ধকার দেখছি।কিভাবে এতবড় ক্ষতি আমি পুষাব বুঝে উঠতে পারছি না। আমার সারা জীবনের সঞ্চয় নষ্ট করে দিয়েছে চৌধুরী বাড়ির এমান,মাসুদ,ফরহাদ এবং ওবায়দুল। আমি আইনশৃংখলা বাহিনীর কাছে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার পাশাপািশ আমার ক্ষতিপুরন আদায়ের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী সাফি বলেন,আমার প্রতিপক্ষ আমার ছোট ভাইয়ের পুকুরে বিষ ঢেলে অন্তত পঞ্চাশ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে আমি এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি প্রশাসনের নিকট।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত পুকুর ব্যবসায়ী অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।