রাজশাহীতে যাকাতের সংগৃহীত অর্থ ৫৪ জন আবেদনকারীর মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আবেদনকারীদের হাতে যাকাতের সংগৃহীত অর্থ (টাকা) তুলে দেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল। বিতরণকৃতদের মধ্যে ১৮ জনকে সাড়ে ৫ হাজার করে এবং ৩৬ জনকে ৪ হাজার ১০০ টাকা করে মোট ২ লাখ ৪৭ হাজার টাকা বিতরণ করা হয়। উপকারভোগী সকলে রাজশাহী মহানগরের বাসিন্দা। করোনাকালে যাকাতের অর্থ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক মুহাম্মদ জালাল আহমদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।