মণিরামপুরে তাকওয়া ফাউন্ডেশনকে করোনা প্রতিরোধক সরঞ্জাম (পিপি) প্রদান করেছেন যশোর সিটি প্লাজার চেয়ারম্যান আলহাজ¦ এস এম ইয়াকুব আলী। রোববার রাত সাড়ে আটটার সময় প্রেসক্লাবের হলরুমে এস এম ইয়াকুব আলীর পক্ষে মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ফাউন্ডেশনের যশোরের সন্বয়ক নাছিম খাঁন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আশরাফ ইয়াসিনের হাতে ২০ পিচ সরঞ্জাম (পিপি) তুলে দেন।
এ সময় প্রেসক্লাবে তাকওয়া ফাউন্ডেশনের পক্ষে করোনা সরঞ্জম (পিপি) গ্রহন করেন কেন্দ্রীয় সদস্য আশরাফ ইয়াসিন, জেলা সমন্বয়কারি নাছিম খান, মাওঃ শামছুজ্জামান, মাহমুদুল হাসান, আতাউল্লাহ,ইসুফ আলী প্রমূখ।
সংগঠনের সন্বনয়ক নাছিম খান ও মাওলানা আশরাফ ইয়াসিন বলেন, গতবছর করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর থেকে সরাসরি করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের দাফনের কাজ করে চলেছি। এমনকি নিজের এবং পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত অদ্যবদি এ কাজটি গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছি। এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশনের সদসদের হাত দিয়েই সরাসরি করোনা আক্রান্ত ১০ জন এবং ১৯ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফন কার্য সম্পাদন করা হয়েছে।
তিনি আরও বলেন, কেবল মুসলিমদের দাফন কাজ নয়, সকল সম্প্রদায়ের লোকজনের ক্ষেত্রে তারা এ মহান কাজটি করে চলেছেন। ইতোমধ্যে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা উপজেলার পাড়ালা গ্রামের দেবেন্দ্রনাথ ঘোষালের মৃত্যুদেহ পাড়ালা শ্বশ্মানের চিতায় উঠানো পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এ সংগঠন। উপজেলাসহ খুলনা বিভাগের কোথাও করোনায় মৃত্যুবরণের খবর পেলে সংগঠনের সদস্যরা রাত এবং ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সেখানে ছুঁটে যান।
জানা যায়, দেশব্যাপী কঠোর লকডাউন চলমান থাকায় কুরিয়ার সার্ভিসের জটিলতার কারণে ঢাকা থেকে সরঞ্জম আনতে না পারায় সংগঠনটি চরম পিপি সংকটে পড়ে। বিষটি নিয়ে মণিরামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর সাথে পরামর্শ করলে তিনি তাকওয়া সংগঠকে সহযোগিতা হিসেবে প্রাথমিক পর্যায়ে ২০ পিচ পিপি প্রদান করেন। যে (সরঞ্জম) পিপিগুলো মণিরামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দর হাত দিয়ে রোববার রাতে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক আবদুল মতিন, চলমান নির্বাহী কমিটির সহসভাপতি জি.এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, অর্থ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, সদস্য রাহাত আলী, মোস্তফা আলমগীর হোসেন, তাজাম্মুল হুসাইন প্রমূখ।