করোনা সংক্রমণ এড়াতে অনানুষ্ঠানিকভাবে পাবনার সুজানগর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর মেয়র রেজাউল করিম রেজা পৌরসভার সভা কক্ষ থেকে রাজস্বসহ মোট ৮০কোটি ৬২লক্ষ ৫১হাজার ৫৫০টাকার ঐ বাজেট ঘোষণা করেন। পৌর সচিব গোলাম নবীর পরিচালনায় বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাহানারা খাতুন, চাম্পা খাতুন ও লিপি খাতুন এবং সাধারণ কাউন্সিলর আবদুল হাই, আবদুর রহিম, জায়দুল হক জনি, রেজাউল মোল্ল¬া, জাকির হোসেন, মুশফিকুর রহমান ও পাশু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।