পাবনার সুজানগর পৌর বাজারে লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ৫জন দোকানিকে ৬হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুইজনকে ২হাজার টাকা করে, একজনকে ১হাজার টাকা ও দুইজন দোকানিকে ৫‘শ টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী ঐ জরিমানা করেন। এ সময় সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান মিজান ও ইন্সপেক্টর তদন্ত আবদুল কদ্দুসসহ অন্যান্য পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।