স্কুল ফার্ন্ডের অর্থ আত্মসাত ও অসৌজন্যমূলক আচারণের দায়ে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার সাময়িক বহিস্কার হয়েছেন। গত শনিবার (২৬ জুন) দুপুরে ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সাময়িক বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহসানুল হক মাসুদ বলেন, প্রধান শিক্ষক চলতি বছরে স্কুল ফার্ন্ডের ১ লাখ ৮ হাজার টাকা গায়েব করেছেন। তিনি শিক্ষার্থীদের রেজিঃ ও নতুন শিক্ষার্থী ভর্তি সংক্রান্তে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। এ ছাড়া তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মাঝেমধ্যে খারাপ আচারণ করেন। এ সকল অনিয়মের কারণে, ব্যবস্থাপনা কমিটি তাঁর কাছে জবাব চেয়ে ছিলেন। কিন্তু তিনি ওই কারণ, গুলির জবাব দিতে অপারগতা প্রকাশ করেছেন। এজন্য ব্যবস্থাপনা কমিটি গতকাল এক সভায় তাকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয়। সেই সাথে স্কুলের সকল আয়-ব্যয়ের কাগজপত্র দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার বলেন,আমার শিক্ষাকতা পেষা নতুন নয়। সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে আমার ভালো সম্পর্ক ভালো রয়েছে। এখানে কমিটির নির্দেশে স্কুলের সকল হিসাব সচ্ছতার সাথে দেওয়া হয়েছে। এরপরও ঠিক কি কারণে, আমাকে বহিস্কারাদেশ দেওয়া হলো সেটা আমি বলতে পারবো না।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার জাহান বলেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কারের বিষয়টি শুনেছি। তবে কি কারণে বহিস্কার বা ব্যবস্থাপনা কমিটি চুড়ান্ত কাগজপত্র এখনো হাতে পাইনি।