রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা বেগমকে দীর্ঘদিন ধরে ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান তাকবির হাসান কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নেত্রীর স্বামীকে ভাড়া করা লোকদের দিয়ে পিটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নেত্রী বাদী হয়ে চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভালুকগাছি ইউনিয়ন আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা বেগম বলেন,রাজনৈতিক ভাবে সব সময় আমার সাধারণ মানুষের সাথে যোগাযোগ থাকে। সে জন্য ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান তাকবির হাসানের সঙ্গে মাঝেমধ্যে দেখা হলে, সে আমাকে কু-প্রস্তার দিয়ে আসছিল। তার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘদিন থেকে তিনি আমার ওপর ক্ষীপ্ত হয়ে ছিলেন। আর ওই সূত্রে ধরে গত ২৫ জুন দুপুরে আনোয়ার হোসেন নামের একজন ব্যাক্তি (চেয়ারম্যানের ভাড়া করা লোক) আমার স্বামী আবদুল হালিম মিস্ত্রিকে পিটিয়েছে। বর্তমানে আমার স্বামী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানকে প্রধান অভিযুক্ত করে তিন জনের নামে থানায় একটি অভিযোগ দিয়েছি। আহত মহিলা বিষয়ক সম্পাদিকার স্বামী আবদুল হালিম মিস্ত্রি বলেন, আমার বাড়ি এই এলাকায় নয়। আমি পেষায় একজন কাঠ মিস্ত্রি। এখানে বিয়ে করে বৌ-বাচ্চা নিয়ে শ্বশুড়বাড়ীতে বসবাস করি। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার দুপরের দিকে আমি ভালুকগাছি-বেন্নাতলা বাজারে কাজ করছিলাম। সে সময় ্আনোয়ার হোসেন একটি লোহার চাপাতি নিয়ে এসে আমাকে পিটাতে শুরু করেন। আমাকে মারার কারণ জানতে চাইলে তিনি বলেন, তোর স্ত্রী চেয়ারম্যানের সাথে খারাপ ব্যবহার করেছেন। স্ত্রীকে কন্টোল করতে পারিস না তাই তোকে পেটাচ্ছি। মারধরের বিষয়টি বাজারের লোকজন দেখে আমাকে উদ্ধার করেছে। পরে তারা আমাকে হাসপাতালে এনে ভর্তি করেছেন।
তবে ওই নেত্রীকে কু-প্রস্তাব দেয়ার বিষয়টি অস্বীকার করে ভালুকগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকবির হাসান বলেন, এ ধরণের মহিলাদের কাজই হচ্ছে,ভালো মানুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা। মানুষকে জিম্মি করে ফয়দা নেওয়া। ওই মহিলার ব্যবহার কেমন তা গ্রামের সকলেই জানেন। যেহেতু ওই মহিলা থানায় অভিযোগ দিয়েছে। তাই আমিও চাই তদন্তে সঠিক বিষয়টি উঠে আসুক।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, মিনা বেগম গত দুইদিন আগে থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে তার স্বামীকে মারধর ও পূর্বশত্রুতার অভিযোগ এনে তিন জনের নাম উলেখ করেছেন।