বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক বগুড়া জেলা সহ-সভাপতি ও চাঁপাপুর ইউপি সদস্য অলোক মোহন্তের বাবা শ্যামল মোহন্ত (৭০) মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। গত রোববার বিকাল ৪ টায় বগুড়া শজেমিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর হিন্দু পাড়া গ্রামের শ্যামল মোহন্ত গত রোববার সকাল সাড়ে ১১টায় চাঁপাপুর বাজারে মটরসাইকেল থেকে পরে গিয়ে গুরত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজেমিকে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৪টায় সে মারা যায়। তার মৃত্যুতে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে, আমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত -ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, জি.আর.এম শাহজাহান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবু, ইউপি চেয়ারম্যান এ্যাড. সামসুল হক সাম, এস.এম বেলাল হোসেন, এ্যাড.ওয়াহেদুজ্জামান, মিহির কুমার সরকার, রফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অরুন সরকার প্রমূখ।