‘মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতি নতুন করে অবনতি হওয়ায় করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার পাইকগাছায় কৃতী সন্তান আ.লীগ জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ মাধ্যমে মুন্সি আফজাল হোসেন ও সালিমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউনিমেড ইনিহেলথ ফার্মাসিউটি ক্যালসের ব্যাবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসেনের উদ্যোগে সচেতনতামূলক পরামর্শ ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৬ ও ২৭ জুন দুই দিন উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর বাজার ক্লিনিক সহ পাইকগাছা ও কয়রা উপজেলায় ১৭টি ইউনিয়নে ৬৬টি কমিউনিটি ক্লিনিকে ৩২ হাজার মাস্ক ও ১৩৪ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় তিনি করোনা মোকাবেলায় প্রত্যেককে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেন। মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানান। অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উরøাহ বলেন, প্রতিদিন হাজার হাজার রোগী কমিউনিটি ক্লিনিকে এসে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। চিকিৎসা প্রদান কালে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হতে পারেন। একারণে স্বাস্থ্যকর্মীদের নিরাপদে রাখতে মাস্ক ব্যাবহার এর বিকল্প নেই। পাশাপাশি রোগী ও রোগীর সাথে আসা সঙ্গীকেও মাস্ক ব্যাবহার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. সুদীপ বালা, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডা. ইফতেখার বিন রাজ্জাক, ডা. সুজিত কুমার বৈদ্য, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দার, হরিঢালী ইউপির আ.লীগের সভাপতি শেখ বেনজীর আহমেদ বাচ্চু, লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিন কাগজি, চাদখালি ইউনিয়ন আ.লীগের সভাপতি মুনসুর হাজী, নুর আলী মোড়ল, মো. সুলতান আহমেদ, আ. কাসেম, ইউনিমেড ইউনিহেলথ ফার্মা লিমিটেড এরিয়া ম্যানাজার তারক চন্দ্র মন্ডল, শরিফুল ইসলাম, দীপক ঘোষ, লিপিকা মন্ডল সহ সরকারি-বেসরকারি অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।