বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সুইট আহমেদ (২৮) নামের এক যুবকের।
রোববার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে এঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মনছুর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে সুইট আহমেদ বৈদ্যুতিক মটর দিয়ে বাড়ির নিজ পুকুরে পানি সেচ দেয়ার প্রস্তুতি নেন। এ সময় বৈদ্যুতিক মটরের তারে হাত জরিয়ে সুইট আহমেদ ঘটনাস্থলেই মারা যায়। উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।