বিশ্বের কোথাও নেই, একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে ২২টি খাতে অসহায় মানুষদের বিভিন্ন ভাবে ভাতা, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। যার উদ্দেশ্য একটাই সমাজের এই অসহায় মানুষ গুলো যেন সমাজের মুল স্টিমে আসতে পারে, তারাও যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নাটোরের লালপুর উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোক প্যারালাইজড, জন্মগত দরোগ ও থ্যালাসেমিয়া অসহায় ৩৮ জন রোগীর মাঝে প্রত্যকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ কালে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন।
রবিবার (২৭জুন) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি ) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমূখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় এবং সাম্প্রতিক প্রচন্ড গরমের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় প্রান্তিক চাষীদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্ত ৩৯ জনের মধ্যে ৬২ বান্ডিল ঢেউটিন সহ নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা এবং ৩০ জন অসহায় কৃষকের মাঝে ২ হাজার করে নগদ ৬০ হাজার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।