পুঠিয়ায় আমানা খাতুন নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিবার দাবি,মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কারণে, সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। নিহত আমানা খাতুন উপজেলার বানেশ্বর-খুটিপাড়া গ্রামের কাউসার আলীর মেয়ে। সে চারঘাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ধারনা করার হচ্ছে, শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। তার পিতা বলেন,গত কয়েকদিন থেকে মোবাইল ফোন ব্যবহার করার জন্য জেদ ধরে। ফোন না দেওয়ায় সে অভিমান করে ছিল। আমার মেয়ে শনিবার রাতে যে কোনো সময়ে বাড়ির গোসল খানার ভিতরে থাকা বাঁশের সাথে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।