মর্মান্তিক দুর্ঘটনায় এক পা হারিয়ে এখন অর্থাভাবে বিনাচিকিৎসায় অন্য পায়ে পচন ধরা দিনমজুর সুরুজ আলীর চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান করেছেন যুবসমাজের নেতৃবৃন্দরা।
জেলার আগৈলঝাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন চেংগুটিয়া যুব সমাজের উদ্যোগে রোববার সকালে গৌরনদীর বাকাই গ্রামের দিনমজুর সুরুজ আলীকে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য আতাউর রহমান চঞ্চল, কার্যনির্বাহী সদস্য রুহুল আমীন তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।