লকডাউন অথবা শাটডাউনের আগে শ্রমজীবী মানুষের মাঝে সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবিতে রোববার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির আয়োজনে বেলা সাড়ে ১১টায় নগরীর সদররোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, বাসদ নেতা দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, সোহেল মৃধা প্রমুখ। এরপূর্বে নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যালয় থেকে লাল পতাকার বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।