বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম করোনা শনাক্ত হয়েছেন। রোববার দুপুরে করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন তিনি। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম জানান, আমার পরিবারের সবার জ¦র,সর্দি থাকায় গত ২৬ জুন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছিল। তবে তাঁর কোন শারীরিক সমস্যা ছিল না। তারপেরও তাঁর করোনা পজেটিভ হলেও পরিবারের রেজাল্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। এরপরও তিনি করোনায় আক্রান্ত হন।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া করোনার শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় ৭০০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে রোগী শনাক্ত হয়েছেন ৯৯ জন। এরমধ্যে আইসোলেশনে ১৭ জন, হাসপাতালে ২ জন রয়েছেন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। আর এ পর্যন্ত মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।