পাবনার সুজানগর থানা পুলিশ পরিচয় অজ্ঞাত এক মহিলার বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মহিলার বয়স আনুমানিক ৩২বছর। শনিবার রাতে উপজেলার ভাদুরভাগ গ্রামের আবদুল হাকিম ওরফে সুরমা মোল্লার বাড়ির ডোবা থেকে ঐ লাশ উদ্ধার করা হয়।
থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে এলাকাবাসী ঐ ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয় কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। এ সময় তদন্ত কেন্দ্রের এস,আই আবু তাহের সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।