অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম পশ্চিমা গণমাধ্যমগুলো। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা মিলেছে এমন এক ব্যক্তির যিনি দাবি করেছেন ভিনগ্রহবাসীদের ডেকে আনার ক্ষমতা আছে তার। আর দাবি ২০২২ সালে পৃথিবীতে সবার সামনে ধরা দেবে এলিয়েনরা।
এতদিন শুধু সিনেমা নাটক বা গল্পে সীমাবদ্ধ থাকলেও ইউএফও নিয়ে খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোপন কিছু নথি প্রকাশের পরই বাস্তবে রূপ পেতে চলেছে বহুদিনের সেই কল্পনা। দেশটির আকাশে ১৭ বছরে ১৪৪টি ইউএফও দেখা দিলেও সেগুলোর কোন ব্যাখ্যা দিতে পারেনি দপ্তরটি।
এরই মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তির দাবি, ইচ্ছা হলেই তিনি ডেকে আনতে পারেন ভিনগ্রহবাসীদের। রবার্ট ব্রিংহ্যাম নামের ওই ব্যক্তি জানান ভুত আর ভিনগ্রহবাসীদের সঙ্গে যোগাযোগ করাই তার কাজ।