বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। কমলেশ রায় জানান, শনিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের কমলেশ রায়ের সাড়ে তিন বছরের ছেলে রুদ্র রায় খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পরে যায়। তখন তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন বাড়ির পাশের পুকুরে রুদ্র রায়ের মরাদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তানজিনা আক্তার তাকে মৃত ঘোষনা করেন।