পাবনার চাটমোহরে আজ শনিবার (২৬ জুন) দুপুরে খালের পানিতে ডুবে মারা গেছে মাসুম হোসেন নামের দেড় বছরের এক শিশু। সে উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের ছেলে।
এলাকাবাসী জানান,শিশু মাসুম সবার অগোচরে বাড়িরে পাশের খালে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে খালের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী শিশু মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।