প্রতিবেদক:রাজশাহীর গোদাগাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শনিবার (২৬ জুন২০২১) রাত সাড়ে বারোটার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকার জনৈক হাসিবুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযানটি পরিচালনা করে ১০কেজি গাঁজা সহ পিরিজপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল (৪৩) ও একই এলাকার মৃত মারতাজের ছেলে কালু শেখ (৩২)কে ১০কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও নগদ সাত হাজার টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের একটি সূত্র।
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা করা রয়েছে বলে জানান তারা।