আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শেখ শামিনুর রহমান শামীম-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার মাগরিব নামাজ বাদ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবার রহমান, সরকার থেকে ভাতা প্রাপ্ত সাবেক ফুটবলার শেখ আকরাম উদ্দিন, আলহাজ¦ শেখ ফৌজদার রহমান, শেখ বজলুর রহমান, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, দক্ষিণ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাবেক ফুটবলার শেখ নাসির উদ্দিন নাসরু, শেখ শাহিনুর রহমান, শেখ আজগার আলী ময়না, শেখ বাগবুল হুসাইন সোহাগ, শেখ আমজেদ আলী, শেখ মোকাদ্দেস, শেখ রেজাওয়ান আলী, শামীমের একমাত্র সন্তান শেখ মাহফুজুর রহমান স্বাধীন প্রমূখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মনিরুল ইসলাম।