প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করোনায় ঘরবন্দি শিশুদের লেখাপড়া ও নিবিড় পরিচর্যা করতে। শিক্ষকরা, ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে লেখাপড়া শিখানোর নিয়ম রয়েছে। কিন্তু পুঠিয়া উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের বাড়িতে না যাওয়ার অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,উপজেলায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর ছাত্রছাত্রীর সংখ্যা হলো, ১৯ হাজার একশত ৩১ জন। গত ২৭ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর হাতে ওয়ার্কশিট (বাড়ির কাজ) তুলে দিতে হবে। পাশাপাশি তা ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী সংখ্যা হিসাব করে প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকরা তা ফটোকপি করবেন। অন্যদিকে প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের মোট শিক্ষকের মধ্যে সব শিক্ষার্থীকে ভাগ করে দেবেন। এর পরের সপ্তাহে শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তা বুঝিয়ে দিয়ে আসবেন। পরের সপ্তাহে গিয়ে তা সংগ্রহের পাশাপাশি নতুন কাজ দিয়ে আসবেন। এভাবেই চলতে থাকবে। তারপর মাঠপর্যায়ের সহকারী শিক্ষা কর্মকর্তারা নিজের ক্লাস্টারভুক্ত (গুচ্ছ) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ রেখে এটি বাস্তবায়ন নিশ্চিত করবেন। উপজেলা একাধিক প্রাথমিক বিদ্যালয় ঘুরে অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ মে মন্ত্রণালয়ের নির্দেশনা পর হতে কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদে বাড়িতে গিয়ে লেখাপড়া ও নিবিড় পরিচর্যা করার নজির নেই। তারা মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়ার পর সকাল ১০টায়, দুই/একজন শিক্ষক বিদ্যালয়ে আসতে দেখা গেছে। তাও আবার সদর এলাকায়। এদিকে,সব শিক্ষক আসেন না বলে সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার ছাত্রছাত্রীদের অভিভাবকরা অভিযোগ তুলেছেন। পুঠিয়া পৌর এলাকার শোভন মাহাম্মদ নামের অভিভাবক বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে এসে বসে থাকেন। আর অভিভাবকরা কিংবা ছাত্রছাত্রীরা নিজেরাই বাড়ির কাজের লেখাপড়ার খাতাপত্র শিক্ষকদের দিয়ে যান। শিলমাড়িয়া ইউনিয়নের ছইমুদ্দিন নামের এক অভিভাবক বলেন,উপজেলার শিক্ষা কর্মকর্তারা করোনার মাঝে কোনো দিনই আমরা স্কুল আসতে দেখিনি। হয়তো বা তাই, শিক্ষকরা স্কুলে আসে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাঠপর্যায়ের সহকারী শিক্ষা কর্মকর্তারা নিয়মিত অফিসে আসেন না এবং আমাদের খোঁজ খবব রাখেন না। মাঝেমধ্যে অফিসে উপস্থিত হয়ে, হাজিরা খাতায় স্বাক্ষক করে দ্রুত চলে যান। কেউ কেউ আবার বাড়ি হতে মোবাইল ফোনে কিছু নিয়মনীতির কথা বলে দায় সারেন। অভিভাবকদের অভিমত,সরকারের উদ্দেশ্য ভালো। কিন্তু করোনাকালীন সময়ে ঘরবন্দি শিশুদের লেখাপড়া ও নিবিড় পরিচর্যা কার্যক্রম কিছু শিক্ষক ও কর্মকর্তাদের গাফিলতির কারণে শিশুদের লেখাপড়া একবারেই নষ্ট হতে চলেছে। করোনার দোহাই দিয়ে, তারা কর্মস্থলে না এসে, সরকারের নিকট হতে প্রতিমাসে কাড়িকাড়ি বেতন-ভাতা আদায় করে নিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম ছানোয়ার বলেন,সব শিক্ষকরা বাড়িতে গিয়ে শিশুদের লেখাপড়া ও নিবিড় পরিচর্যা করায়ে আসছেন। রাজশাহী লকডাউনের কারণে,এখন শিক্ষকরা বাড়িতে যাচ্ছেন না।