খুলনার পাইকগাছায় বাঁকা বাজারে লিরা হোমিও সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক লিরা হোমিও সেন্টারে স্বত্বাধিকারী ডাক্তার মো. সিরাজুল ইসলামকে এ টাকা জরিমানা করেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঁকা বাজারে মাস্ক বিতরণ ও লকডাউন নিয়ে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয়দের অভিযোগ পেয়ে তিনি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।