খুলনার পাইকগাছায় চোরের সহযোগীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় চুরী মামলা হয়েছে। উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনি নৈশপ্রহরী কামরুল ইসলাম জানান, রবীন্দ্র নাথ দাশ একজন সুপারী ব্যবসায়ী। তিনি বৃহস্পতিবার রাতে বাজারে ট্রাকে করে সুপারী বিক্রয়ের জন্য আনেন। পরবর্তীতে রাত ১টার দিকে ট্রাকের পাসে সুপারী ছড়ানো দেখে মালিকে সংবাদ দেন। সুপারি মালিক বাজারে এসে চোরাই মালের খোঁজ নিতে থাকেন। এ সময় উপজেলার প্রতাপকাঠি গ্রামের মৃত জামির খাঁর ছেলে আরশাদ খাঁ (৫৫), হরিদাসকাটির মৃত মোবারক সরদারের ছেলে তৈয়েবুর রহমান (২০) ও নোয়াকাটির মোহাম্মদ আলীর ছেলে আবু বক্বর(৪৫) বাজার আড়তে বিক্রি কালে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। এ ঘটনায় সুপারির মালিক রবীন্দ্রনাথ দাস বাদী হয়ে থানায় মামলা করে। যার নং ২৫/২১। থানা কর্মকর্তা ইনচার্জ এজাজ শফী জানান, চোর, ডাকাত ও দস্যুতার ব্যাপারে পুলিশ খুবই তৎপর। অপরাধ করলে অপরাধীরা যেখানে থাকবে সেখান থেকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনাহবে।