রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যে ১৪ জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন করোনায় এবং নয়জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪, নওগাঁর ৩ ও নাটোরের একজন বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এ নিয়ে মোট ২৭৯ জনের মৃত্যু হলো।