পাবনার সুজানগর পৌর বাজারে একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বাজারের গার্মেন্টস ব্যবসায়ী টিপু সুলতানের দোকানে ঐ চুরি সংঘটিত হয়। চোর নগদ ৩হাজার টাকা এবং প্রায় ৫০হাজার টাকা মূল্যের শাড়ি কাপড় চুরি করে নিয়ে গেছে বলে দোকান মালিক সুলতানের দাবি।
ভুক্তভোগী দোকান মালিক টিপু সুলতান জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কোন একসময় একটি সংঘবদ্ধ চোরের দল দোকানের ছাউনির টিন কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় দোকান এলাকায় কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরের দল দোকান থেকে ৩হাজার টাকা এবং প্রায় ৫০হাজার টাকা মূল্যের শাড়ি কাপড় চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সুজানগর থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে থানার ডিউটি কর্মকর্তা মনসুর আলী বলেন অভিযোগ করা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।