যশোরে লকডাউন কার্যকরের আগের দিন পুলিশ ও সেচ্ছাসেবকদের হাতে সাধারণ মানুষ নানা ভাবে হয়রাণীর শিকার হয়েছে। পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকের সাথে দুর্ব্যবহার করাসহ নানাভাবে ভোগান্তি দিয়েছে। এমনকি মারপিটের শিকার হতে হয়েছে কাউকে কাউকে। বেশি শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এই ধরনের ঘটনা ঘটে। পুলিশি দুর্ব্যবহারের হাত থেকে রক্ষা পাননি লকডাউনের আওতামুক্ত সংবাদকর্মীরা। তাদের চলাচালেও বাঁধা দেয়া হয়েছে। এমনটি নানা কটুকথা শুনতে হয়েছে অনেক সিনিয়র সাংবাদিকদের।
সোমবার রাতে করোনা কমিটি আরো সাতদিন যশোর জেলায় লকডাউন ঘোষনা করে। সভায় সিদ্ধান্ত হয় বুধবার রাত ১২ টা ১ মিনিট থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে। অথচ এদিন সকাল থেকে শহরের দড়াটানায় ব্যারিগেট সৃষ্টি করে সাধারণের চলাচলে বাঁধা দেয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশের সাথে থাকা স্বেচ্ছাসেবকরা মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন। যারা অতি প্রয়োজনে বাইরে বের হয়েছে তাদের তো যেতে দেয়া হয়নি। বরং কোন কথাও শুনতে চাইনি। এমনকি প্রেসক্লাব যশোরের কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথেও দুর্ব্যবহার করা থেকে বিরত থাকেনি পুলিশ ও স্বেচ্ছাসেবকরা।
করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় (সরকারি, বেসরকারি) গণমাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া, আইন শৃঙ্খলা, জরুরী পরিসেবা খাদ্যশষ্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রান বিতরণ,স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, জালানী, ফায়ার সার্ভিস, স্থলবন্দর সমূহের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ অন্যান্য জরুরী ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস সমূহ, স্থানীয় সরকারের অধীনে অফিস, সরকারি অফিস সমুহ, তাদের কর্মচারী ও যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার বিকেলের দিকে প্রেসক্লাব যশোরের ৩জন সিনিয়র সাংবাদিক তাদের মটর সাইকেল নিয়ে দড়াটানা হয়ে তাদের বাসার দিকে যেতে চাইলে তাদের বাঁধা দেয়া হয়। এর আগে আরেকজন সাংবাদিক মোটরসাইকেল নিয়ে হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে প্রেসক্লাবের দিকে চেতে চাইলে তাকে ও বাঁধা দেয়া হয়। সাংবাদিক তার পরিচয় দিয়ে সাহায্যের কামনা করা হলে পুলিশের একজন কনস্টেবল বলে উঠেন ‘সাংবাদিক তা কী হয়েছে? ঘুরে যান।’ ইন্টারনেট সেবাই নিয়োজিত কয়েকজন কর্মী একটি ভ্যানে করে ক্যাবলসহ বিভিন্ন উপকরণ নিয়ে দড়াটানা পার হওয়ার সময় বাঁধা দেয়া হয়। এমনটি দাড়াটানায় অবস্থিত পুলিশ বক্সের মধ্যে নিয়ে গিয়ে তাকে মারপিট করেন একজন পুলিশ কর্মকর্তা। ওই মারপিটে পরে গিয়ে যুক্ত হন একজন স্বেচ্ছাসেবকও। পুলিশি এই রকম কর্মকান্ডে অবাক হয়েছেন জরুরী প্রয়োজনে বাইরে আসা মানুষগুলো। আগের দিন দুপুরে একজন সাংবাদিক হাসপাতাল থেকে চৌরাস্তার দিকে যেতে চাইলে তাকে ও মটর সাইকেল থেকে নামিয়ে ট্রাফিক বক্সের কাছে নিয়ে তাকে হেনস্হা করা চেষ্টা করলে উপস্হিত কয়েকজন ফটো সাংবাদিক এগিয়ে এসে বিষয়টির বিষয়টি নিষ্পত্তি করেন।
এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেছেন, আমি এধরনের কোন অভিযোগ পায়নি। তবে সাংবাদিকদের চলাচলে বাধা দেয়ার কোন সুযোগ নেই।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন ,লকডাউনে সাংবাদিকদের চলাচলে কোন রকম বাঁধার সৃষ্টি যেন না করা হয় এ বিষয়টা পুলিশ সুপারকে বলে দেয়া হবে তাছাড়া গন বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে।