নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে ওষুধের দোকান ব্যাতিত অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার মধ্যেই বন্ধ রাখা নির্দেশ দেন। এ কঠোর বিধি-নিষেধ তদারকিতে মাঠে নামে ভ্রাম্যমান আদালত।
এ উপলক্ষে বুধবার রাতে লক ডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও নোংরা পরিবেশে কেক, রুটি, বিস্কুট উৎপাদন করায় ভৈরব বেকারিতে অভিযান চালিয়ে ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুয়েল সাংমা। এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।