নওগাঁর মহাদেবপুরে দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে স্বরসতিপুর উচ্চবিদ্যালয়ের নতুন চারতলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম, মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আলী, আওয়ামী লীগ নেতা হাজী মোয়াজ্জেম হোসেন, মাষ্টার ফণিভূষন মহন্ত, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুমুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
চারতলা ভবনে মোট ১২টি কক্ষ থাকবে। আগামী দেড় বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।
উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষার মানোন্নয়নে দেশের প্রতিটি বিদ্যালয় ভবন পাকা করছেন। স্বরসতিপুরের মত প্রত্যন্ত এলাকায় চারতলা ভবন তার জ¦লন্ত প্রমাণ। তিনি বলেন, সারাদেশে গৃহহীনদের বাড়ি দিয়ে ইতোমধ্যেই তিনি জনতার মা হিসেবে আখ্যায়িত হয়েছেন। আগামীতেও এই এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।