মুলাদীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম ও আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউ-েশনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মাদ হোসাইনী। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান, ইসলামিক ফাউ-েশনের উপজেলা সুপারভাইজার আলহাজ¦ মো. মিজানুর রহমান, মডেল কেয়ারটেকার মাও. দেলোয়ার হোসেন, উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাও. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাগণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। ধর্মীয় নেতা হিসেবে তারা খুতবাসহ বিভিন্ন সভা-সমাবেশে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে মানুষকে প্রকৃত ইসলাম সম্পর্কে জানিয়ে দিতে পারে। সাধারণ মানুষ ধর্মের সঠিক ব্যাখ্যা জানলে কেউ অপব্যাখ্যা করতে পারবে না।