পাবনার সুজানগরে নতুন করে ২০জনের নমুনা পরীক্ষা করে ৭জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বুধবার বিকালে আলী আকবর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার মানিকদীর গ্রামের মৃত-জেহের আলী মন্ডলের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুল্লা হেল বাকী জানায়, গত বুধবার দিনভর সুজানগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামের ২০জন মানুষের শরীরে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যান্টিজেনের মাধ্যমে করা ওই নমুনা পরীক্ষার ফলাফলে ৭জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করা ওই আলী আকবরের মৃত্যু হয়। অন্য ৬জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ।