বরিশালের উজিরপুরে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও আলেম ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মো. জিয়াউল আহসান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাক্তার দেলোয়ার হোসেন, মাওলানা আঃ রব প্রমূখ। সভা সঞ্চালনায় উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার জহিরুল ইসলাম সাগর।
সভায় বক্তারা প্রত্যেক ইমাম ও আলেম ওলামাদের জুম্মার বয়ানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল এবং মহামারী করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক আলোচনা করার আহবান জানান। তার আরো বলেন, জীবন বাঁচিয়ে অন্যান্য কাজ করতে হবে। বিশ্বব্যাপী দিন দিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হুকুম প্রত্যেক মানুষকে মাক্স ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।