খুলনার পাইকগাছায় বুধবার রাত সাড়ে ৯ টায় পুকুর থেকে গলায় রশি পেচানো শিশুর লাশ উদ্ধার। চতুর্থ শ্রেণীর ছাত্র শ্রাবণ (১০) উপজেলার গড়ইখালী আমিন সরদারের পালিত ছেলে ও স্থানীয় সহকারী পোষ্ট মাষ্টারের নাতি। তাদের বাড়ির পাশে পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসী। শিশুর মা ও মাসুদ রানা ঝিনাইদহ স্ত্রী রত্না বেগম স্থানীয় আমিন সরদারকে প্রায় ৩ মাস আগে বিয়ে করেন। এলাকাবাসী ধারনা তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। পুলিশ শিশুটির সৎ পিতা, মামা-মামী, নানা সহ ৩ জনকে হেফাজতে নিয়েছে। থানা ওসি এজাজ শফী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। কি কারণে মৃত্যু হলো তা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।