খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মো. আজিজুর রহমানের (১৪৫২) (বিপি-৭০৮৯০৭১২৫৫), করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়াগাছা গ্রামের মো. আবুল হেসেন সরদারের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২১জুন তিনি আকস্মিক অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন র্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় তার নমুনায় পজেটিভ শনাক্ত হয়। এরপর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার (২৩ জুন) খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।