নওগাঁর পোরশা সোমনগরে দুর্বৃত্তদের মারপিটে তিনজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন সোমনগর সুতলী গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান(৩০), ইদ্রিস সরকারের ছেলে আহমাদুল(৪৫) ও পোরশা ইসলামপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী(৪৫)। জানাগেছে, বুধবার দিবাগত রাতে ওই তিনজন গ্রামের পাশে আম বাগানে আম পাহারা দিচ্ছিলেন। মধ্যরাতে হঠাৎ দুর্বৃত্তরা তাদের মারপিট করতে আরম্ভ করে। এ সময় তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে। দুর্বৃত্তরা পালিয়ে যায়। থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, এ বিষয়ে গোলাম রাব্বানী বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।