ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯” বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন্নাহার। নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ আলোচক ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম। সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও সদর ইউপি চেয়ারম্যান মো. আবদুল জব্বার প্রমূখ। উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মো. শফিকুর রহমান প্রমূখ। কর্মশালায় জানানো হয় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯” প্রণয়ন করা হয়েছে। ওই আদেশাবলী যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেণি পেশার লোকজনকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বিষয় গুলো নিজের, কমিউনিটি, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও আলোচনার মাধ্যমে সকলকে উদ্ভুদ্ধ করতে হবে। জলোজ্জাস, ঝড় বন্যা সাইক্লোন অগ্নিকান্ডের সময় তড়িৎ অসহায় লোকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার পক্রিয়া বলা হয়েছে। ওয়ার্ড থেকে শুরূ করে জাতীয় পর্যায়ে দূর্যোগ মোকাবেলায় কমিটি গঠন, দায়িত্ব ও সভার গুরূত্ব তুলে ধরেছেন। কারণ কমিটির সদস্য ও জনপ্রতিনিধিদের দূর্যোগ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন বিষয়ে আইন প্রণয়ন করা আছে। বক্তারা বলেছেন- দূর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন সমগ্র পৃথিবীতে এখন রোল মডেল। ইউনিয়ন ও উপজেলায় যথেষ্ট পরিমান খাদ্য সামগ্রি ও টিন মজুদ রয়েছে। সকল মানুষকে এ বিষয়ে আরো দায়িত্বশীল ও সচেতন করতে নিয়মিত সভা গুলো করার আহবান করা হয়।