ইসলামি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা ১১ টায়। এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্বিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি মাঃ কাজী মহিউদ্দিন মোল্লা,আশুগঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাহমুদ,লালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজাম্মেল হক,এবং আশুগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনিসুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন। ইসলাম হল শান্তির ধর্ম, জঙ্গিবাদ কোন ইসলামি সংগঠন হতে পারে না।জঙ্গিবাদ করে যারা তারা জাতির শত্রু দেশের শত্রু,এসময় বক্তারা আরও বলেন। ইসলামের নামে মানুষ হত্যা, ইসলাম সমর্থন করে না। যেসব মেধাবীদের মগজ ধোলাই করে জঙ্গি করা হচ্ছে, তাদের ওই পথ থেকে ফিরিয়ে আনতে সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু মিছিল, মিটিং করে ঘরে বসে থাকলে এ যুদ্ধে বিজয়ী হওয়া যাবে না। স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে এ লড়াই দীর্ঘদিন চলবে।