বগুড়ার শেরপুরে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, হাপুনিয়া মহাবাগ উচ্চবিদ্যালয় তাতরা উচ্চবিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। ২৪ জুন বৃহস্পতিবার সকালে এ ভবনগুলোর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ আহসান হাবিব আম্বিয়া, শেরপুর থানার অফিসর ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. রেজাউল করিম মজনু, কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু, হাপুনিয়া মহাবাগ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কুসুম্বী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন, ৩ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।