বাংলাদেশ আওয়াম ীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নলতা ইউনিয়ন শাখার আয়োজনে নলতা ইউনিয়ন যুবলীগের অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আনিসুজ্জামান খোকন, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল্লাহ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী, সাংস্কৃতিক সম্পাদক আবদুর রাজ্জাক মোড়ল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ইউপি সদস্য এবাদুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সন্দ্বীপ কুমার রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম তুফান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উল্লাহ সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাইদী, সাকিন আল মামুন রাজু, আলম, খাইরুল, আকাশ, আজমীর, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।