কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এমডি আরাফাত আলীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন প্রায় ১ সপ্তাহ পূর্বে জ¦র ও শ^াসকষ্ট নিয়ে করোনার টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসায় তিনি বাড়িতে চিকিৎসা নেয়ার একপর্যায়ে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অপরদিকে, গত দুই দিন আগে সাংবাদিক আরাফাত আলী জ¦রে আক্রান্ত হন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। বুধবার তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি মৌতলায় অবস্থিত নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সাংবাদিক আরাফাত আলী ও সনৎ কুমার গাইনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, তথ্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবলা আহমেদ, সদস্য আফজাল হোসেন, জামাল উদ্দিন, আবদুল বারী, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্ল্যাহ বাহার ও শিমুল হোসেন প্রমুখ।