রাজশাহীর তানোরে পৌর চত্বরে আলোচনা সভা ও কেক কেটে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ (গতকাল) বুধবার সকাল ১০টায় তানোর উপজেলা আ.লীগের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আ.লীগ সভাপতি গোলাম রাব্বানী।
তানোর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর মেয়র ও তানোর পৌর আ.লীগ সভাপতি ইমরুল হক, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক।
তানোর উপজেলা আ.লীগ সহ-সভাপতি আবদুল আজিজ, তানোর উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।