বগুড়ার কাহালুতে উপজেলা সমাজসেবা অফিসের উদ্দ্যোগে উপকারভোগীদের মাঝে ১০ লক্ষ ৫১ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
বুধবার দুপুরে কাহালু উপজেলা সমাজসেবা অফিস কার্যলয়ে এই ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার ৮টি সমিতির ৪৯ জন উপকারভোগীদের মাঝে ১০ লক্ষ ৫১ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
সমিতিগুলো হলো- আখুঞ্জা আরএসএস সমিতি, পিলকুঞ্জ পাপুড়া পাড়া আরএসএস সমিতি, এরুইল আরএসএস সমিতি, বান্দাইখাড়া আরএসএস সমিতি, পাইকড় আরএসএস সমিতি, বাগইল আরএসএস সমিতি, হাটুরপাড়া উন্নয়ন সমিতি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান রাসেল, ফিল্ড সুপারভাইজার পি.এম. রোস্তম আলী সহ উক্ত অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ অন্যান্যরা।
কাহালুতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এফএনএস (সরদার একে এম রেজাউল হক; কাহালু, বগুড়া) : বগুড়ার কাহালুতে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের দুটি গ্রুপের পৃথক পৃথক র্যালী, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে কাহালু উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে দলীয় কার্যলয়ে কেক কর্তন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা ছাত্রলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাইকুর ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরী সহ উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবলীগ, শ্রমিগলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
অন্যদিকে কাহালু চারমাথায় অবস্থিত আ’লীগের অস্থায়ী কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে আরেকটি আলোচনাসভা, র্যালি ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. মুনসুর রহমান মুন্নু, নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল সহ যুবলীগ সহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী।