দিঘলিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের স্বেচ্ছাসেবীরা ঝটিকা অভিযানে একজন ডাহুক পাখি শিকারী ও তার নিকট থেকে উদ্ধার করা হয় একটি ডাহুক পাখি ও ডাহুক পাখি শিকার করা ফাঁদ। তাঁরা এর কিছু সময় পর লাখোহাটি এলাকা থেকে খাচায় বন্দি দুইটা ঘুঘু পাখি ও একটা শালিক পাখি সহ একজনকে ধরে। আলোর মছিলের স্বেচ্ছাসেবীরা তাদের দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল আলমের নিকট নিয়ে গেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৮ ধারায় ডাহুক পাখি শিকারীকে দুই হাজার টাকা জরিমানা ও ঘুঘু পাখি ও শালিক পাখি খাচায় বন্দি করার অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী, আলোর মিছিলের উপদেষ্টা মোল্লা মাকছুদুল ইসলাম, সৈয়দ শাহজাহান, পরামর্শক শেখ শামিমুল ইসলাম, সভাপতি শেখ তারেক, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিব, সহ সভাপতি শেখ ইনামুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহজাহান মোড়ল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মফিজুল মিনা প্রমুখ।