বগুড়ার সান্তাহারে মোটরসাইকেল চুরির দায়ে পিয়াস আহম্মেদ (২৭) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। পিয়াস পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিরা গ্রামের মহির উদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের পশ্চিম লকো কলোনীর তুহিনের বাসার ভাড়াটিয়া নওগাঁ সদর থানার এনায়েতপুরের সালাম হোসেনের ছেলে সজিব (২৪) এর একটি এ্যাপাসি আরটিআর ১৬০ সিটি মোটরসাইকেল গত ২০ জুন বাসার সামনে থেকে চুরি হয়। ওই মোটরসাইকেল চুরি অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে সান্তাহার পৌর শহরের পার্শ্বে ছাতিয়ানগ্রাম এলাকা থেকে পিয়াসকে আটক করে। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান, আটককৃত পিয়াস আহম্মেদ মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেছেন। তবে এ রিপোট লেখা পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার হয়নি।