ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইউনিক আইডেনটিফিকেশন নাম্বার (ইউআইডি) প্রদান সংক্রান্ত বিষয়ে দুই দিনের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সরাইল উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের আইসিটি ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার শাকিল আহমেদ, প্রশিক্ষক শেখ সাদী ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন প্রমুখ। উপজেলার ২৯ টি স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধান ও আইসিটির শিক্ষকগণ এতে অংশ নেন।