শিশু জুনায়েদ। বয়স মাত্র ৮ বছর। উপজেলার কালিকচ্ছ দত্তপাড়ার কামাল মিয়ার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে জুনায়েদ সবার ছোট। স্থানীয় বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সে। বাংলা পড়ার পাশাপাশি আখেরাতের চিন্তায় অনেক মনযোগি। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। মাঝে মধ্যে চলে যেত দাওয়াতের কাজে। একাধারে ৩ দিন তাবলীগ জামাতের সাথে সময় দিয়ে বাড়িতে এসেছে জুনায়েদ। কে জানত এটাই জুনাইয়েদের জীবনের শেষ জামাত? আসার আগে আবারও ৩ ছিল্লায় অর্থাৎ ১২০ দিনের জন্য তাবলীগ জামাতে যাওয়ার নিয়ত করে তালিকায় নাম লিখিয়েছিল জুনায়েদ। কোনটাই ভাগ্যে জুটেনি তার। বুধবার আকস্বিক এক সড়ক দূর্ঘটনা কেড়ে নিল শিশু জুনায়েদের প্রাণ। সকাল ১১টার দিকে দত্তপাড়া থেকে অটোরিকশায় করে আসবাবপত্র নিয়ে সরাইলে দিকে আসতে ছিল জুনায়েদ। কালিকচ্ছ উল্লাসকর দত্ত সড়কের পুকুরের নিকট আসার পর খানাখন্দের কারণে অটোরিকশাটি পেছনের দিকে উল্টে যায়। ভারী মালামালের নিচে চাপা পড়ে জুনায়েদ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু জুনায়েদ। ৩ ছিল্লায় যাওয়ার ইচ্ছে অপূলণীই রয়ে গেল জুনায়েদের। জুনায়েদের অনাকাঙ্খিত আসস্বিক এই মৃত্যুর জন্য কোন অভিযোগ নেই পরিবারের। তাই স্বাভাবিক পক্রিয়ায় গতকাল ওই শিশুর লাশটি দাফন করা হয়েছে। জুনাইয়েদের গোটা পরিবারে চলছে শোকের মাতম। মাটিতে গড়িয়ে কাঁদছেন আর মূর্ছা যাচ্ছেন তার মা। বাবা সহ পরিবারের অন্য সদস্যদের হৃদয় বিদায়ক চিৎকারে ভারি হয়ে ওঠছে ওই বাড়ির পরিবেশ।