‘মাদক সেবনের প্রবেশদ্বার হচ্ছে তামাক। তাই নিজের সন্তানসহ সমাজ তথা দেশকে মাদক থেকে দূরে রাখতে হলে প্রথম কাজ হবে তাকে ধুমপান থেকে দূরে রাখা।’ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে ‘তামাক বিরোধী সেমিনার’ চলাকালে উত্থাপিত এ কথার সাথে একাত্বতা করেছেন অংশগ্রহনকারীগণ। বুধবার (২৩ জুন) ভার্চুয়াল (জুম) মাধ্যমে তামাক বিরোধী সেমিনারটির আয়োজন করেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর।
সেমিনারে বক্তাগণ বলেন, তামাক ও ধুমপানের বিরুদ্ধে কথা বলার আগে নিজেকে ধুমপানের সারকথা উপলব্ধি করতে হবে, সার্বিক বিষয় সম্পর্কে বিশ^াস করতে হবে, ধুমপান ত্যাগ করতে হবে। তামাক উৎপাদনে বিশে^ আমাদের অবস্থান ১১তম এবং সেবনে ৪৯তম। সুতরাং এ অবস্থানের বিবেচনায় এখনই তামাকের বিষয়টি গভীরভাবে উলপব্ধির প্রয়োজন।
বক্তাগণ বলেন, বর্হিবিশে^র তুলনায় আমাদের দেশের মহিলারা কম ধুমপান করলেও তারা যে সরাসরি তামাক গ্রহণ করেন, সেটি আরো বেশি ক্ষতিকর। এ সময় তামাকমুক্ত সমৃদ্ধ দেশ ও জাঁতি গঠনে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।
এর আগে সেমিনারের উদ্দেশ্য তুলে ধরে দীর্ঘ আলোকপাত করেন ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম কর্মসূচির পরিচালক ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকিল আহম্মদ। আর মূল প্রবন্ধের উপর প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর, ডিআইজি মো: আবদুল বাতেন বিপিএম, পিপিএম এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: হাবিবুল আহসান তালকদার।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিওকর্মী ও সাংবাদিকবৃন্দ সংযুক্ত ছিলেন বলে বুধবার বিকেলে নিশ্চিত করেছেন তথ্যবিবরণী।