ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্বক অর্পন কেক কাটার ,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে তপন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা মোঃ ওয়াহেদুল্লাহ,খাজাউর রহমান মোল্লা,সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা অঞ্জন কুমার দেবসহ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।