বাংলাদেশ আওয়ামী লীেেগর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। ছিল শোভাযাত্রা,বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পন,বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন,আলোচনা সভা ও বিশেষ মোনাজাত। সকালে স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,খন্দকার মাহবুব এলাহী বিশু,খন্দকার বজলুল করিম খাকছার,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া.ভারপ্রাপ্ত সম্পাদক সেকেন্দার আলী,নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন,হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ফরহাদ নাসিম লাভলু,যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি আঃ আলীম,সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস প্রমূখ। শেষে ছিল দোয়া মাহফিল।